বুলবুলচন্ডী থেকে প্রচার ট্যাবলোর সূচনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার তৃণমূলের তপশিলী সংলাপ কর্মসূচিকে সামনে রেখে ভোট প্রচারে নামলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড থেকে তৃণমূলের সংলাপ কর্মসূচির অধীনে এক প্রচার ট্যাবলোর যাত্রা সূচনা করেন। এই ট্যাবলো ভোট পর্যন্ত হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে। এদিনের এই তপশিলী সংলাপ কর্মসূচি রূপায়ণে তৃণমূল প্রার্থী অমল কিন্তু ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, হবিবপুর ব্লক তৃণমূল এসসি, এসটি সেলের সভাপতি মিঠুন সরকার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পিযুষ মন্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *