কেশপুরে তৃণমূলের পথসভা, প্রচারে জোর শাসক শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে পচার কার্যে নেমে পড়েছে শাসক দল,শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শোলডিহাতে পথসভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এই পথসভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,তুহিন শুভ্রা গাতাই,রাজকুমার মল্লিক, অঞ্চল যুব তৃণমূলের সভাপতি বলরাম নিয়োগী সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহাকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহ্বান জানানোর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন সাধারণ মানুষের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *