বাপি সরকারের হাত ধরে বিজেপিতে নাম লেখালেন বিদ্যুৎ রায়।

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের প্রাক মুহুর্তে বিজেপিতে যোগদান করলেন বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়। রাজনৈতিক মহলে গুঞ্জন, এদিন বিজেপিতে যোগদানকারী বিদ্যুৎ কুমার রায় বালুরঘাট বিধানসভার বিজেপির টিকিট পেতে চলেছেন।
এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগদান করেন বিদ্যুৎ বাবু।

বিজেপিতে যোগদানকারী আইনজীবী বিদ্যুৎ রায় জানান, দুর্নীতি পরায়ণ সরকারের অপশাসন মুক্ত করতে তিনি বিজেপিতে যোগদান করলেন।
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, এদিন বালুরঘাটের আইনজীবী তথা সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় বিজেপিতে যোগদান করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে দিশা রয়েছে, তাতে মোদিজীর হাতে বাংলাকে তুলে দিতে তিনিও বিজেপির সাথে আজ থেকে সঙ্গবদ্ধ হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *