অর্পিতা ঘোষকে প্রার্থী ঘোষণা, বালুরঘাটে উচ্ছ্বাস তুঙ্গে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পরেই নির্বাচনী উত্তেজনায় ফুটছে দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের নাম ঘোষিত হতেই খুশির হাওয়া এলাকায়।বিকেল ঠিক ৫টা নাগাদ বালুরঘাটের কলেজপাড়ায় তৃণমূলের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য দলীয় কর্মী ও…

