নির্বাচনের প্রস্তুতি জোরদার, তৃণমূলের বৈঠক ফালাকাটায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক মহলে তৎপরতা বাড়তে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আইএনটিটিইউসি-র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মী-সমর্থকদের সক্রিয় করা এবং ভোটের রণকৌশল নির্ধারণ নিয়েই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়। জানা গিয়েছে, এদিনের ওই বৈঠকে আসন্ন নির্বাচনে কীভাবে সংগঠনকে আরও সুসংগঠিত করা যায়, কর্মীদের দায়িত্ব বণ্টন, শ্রমিক সংগঠনের ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়ানোর মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এদিনের ওই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে। এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক আইএনটিটিইউসি-র সভাপতি অশোক সাহা সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *