চন্দ্রকোনা রোড শহরে ধিক্কার মিছিল ভারত জাকাত মাঝি পরগনা মহলের।
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননা ও নোংরা রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ ধিক্কার মিছিল ও বিক্ষোভ ভারত জাকাত মাঝি পরগনা মহল। এই দিন গোটা শহর মিছিল পরিক্রমা করার পর অবশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে বিক্ষোভ দেখাতে থাকে, এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন যাকাত মাঝি পরগনা মহলের শিবলাল মুর্মু ও ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মী সমর্থকরা।

