আচমকা ঝড়ে দুর্ঘটনা, গাছ পড়ে দুমড়ে গেল টোটো।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- আচমকায় রাতে ঘূর্ণিঝড় আর সেই ঝড়ে গাছ ভেঙ্গে পড়ল টোটোর উপর, আহত টোটো চালক ও এক মহিলা,বর্তমানে ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা যায়, রবিবার রাত্রি প্রায় নটা নাগাদ হঠাৎ করে আচমকা ঘূর্ণিঝড় ওঠে সেই সময় মালদা শহরের বৃন্দাবনি মাঠের পাশ্ববর্তী এলাকা গান্ধী মূর্তির পাশে চলন্ত টোটোর উপর বড় গাছের ডাল ভেঙে পড়ে টোটো উপরে দুমড়ে মুছরে যায় টোটো এবং সেই টোটোতে থাকা চালক এবং এক মহিলা গুরুতর অভাবে আহত হয়, পথ চলতি মানুষ তরিঘড়ি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক কর্মীরা গিয়ে রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করে।

