মৃতদেহ রেখে থানার সামনে বিক্ষোভ, অবরোধে স্তব্ধ জাতীয় সড়ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিচারাধীন এক বন্দীর মৃত্যুকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদার রতুয়া থানা চত্বরে। থানার সামনে মৃতদেহ রেখে থানায় ঢুকে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনরা। বিক্ষোভদেখানোর সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা, ধাক্কাধাক্কি জড়িয়ে পড়েন বলে খবর। তবে শুধু থানায় ঢুকে নয়। পরে থানার সামনে পথ অবরোধ করেও তারা…

Read More

মালদায় পুলিশ পরিষেবা জোরদার, চালু হলো নতুন ফাঁড়ি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলা পুলিশের উদ্যোগে হবিবপুর থানার আনুষ্ঠানিক ভাবে বুলবুলচন্ডী পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল রবিবার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এদিন তিনি বুলবুলচন্ডী নতুন বাস টার্মিনাস এলাকায় নব নির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, হবিবপুরের বিডিও মনোজ…

Read More

ব্রিগেডের আগে ভাঙচুরের অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: —- ব্রিগেড সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি নেতা ও কর্মীদের বাড়িতে পুলিশের হানা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।অভিযোগ, শনিবার কলকাতায় ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই সভার আগে মালদা জেলা পরিষদের এক সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।…

Read More

নির্বাচনের দিন ঘোষণা হতেই কেশপুরে তৃণমূলের পথসভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর দিন ঘোষণা হওয়ার পরই রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে জেলায়। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের আমুড়িয়ার কাশিপুর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।রবিবার বিকেলে আয়োজিত এই পথসভা ডাকা হয় তৃণমূল কংগ্রেস-এর কৃষক ও ক্ষেতমজুর সেলের উদ্যোগে।…

Read More

চারদিনের লোকসংস্কৃতি উৎসব, প্রস্তুতি তুঙ্গে জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বরের কাঁঠালবাড়ি মোড় এলাকায় আগামী ১৬ মার্চ, সোমবার থেকে শুরু হতে চলেছে ১৫তম বর্ষের লোকশিল্পীদের সমন্বয়ে আয়োজিত লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা। চারদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত। জানা গিয়েছে, উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস, তাদের নিজস্ব সংস্কৃতি এবং উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গানকে তুলে ধরতেই প্রতিবছর…

Read More