মানুষের সমস্যার কথা শুনতে পথে বিজেপি বিধায়ক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের হিলি বাজার এলাকায় বুধবার জনসংযোগ কর্মসূচি পালন করলেন বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এই জনসম্পর্ক অভিযানে তিনি বাজার এলাকার দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে জেলা ও মন্ডলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান রায়, মন্ডল সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা।
জানা গেছে, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে এই জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে অবগত হন বিধায়ক এবং সেগুলি সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *