কেশপুরে তৃণমূলের কর্মীসভা, ঐক্যের বার্তা নেতৃত্বের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের পাল্টাগড়ে শনিবার সন্ধ্যায় পথসভার আয়োজন করা হয় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এই পথসভায় উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ন মন্ডল,পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষী পন্ডিত,অঞ্চল কৃষন ক্ষেতমজুর সেলের সভাপতি মৃনাল কান্তি ঘোষ, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক,তুহিন শুভ্রা গাতাই, দুলাল দাস,মাধব ভূঁইয়া সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই পথসভার মধ্যে দিয়ে কর্মীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের সঙ্ঘবদ্ধভাবে রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব।

