মানবিক উদ্যোগে সাড়া, ডাবচায় রক্তদান শিবিরে উৎসাহ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা হরি মন্দির প্রাঙ্গণে যুবভারতী স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই দিন মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এই দিন এই শিবির উপস্থিত ছিলেন অজয় কুমার সামন্ত,কাশীনাথ সামন্ত,শুভজিৎ মান্না,অলোক কুমার মাইতি, প্রসেনজিৎ কুণ্ডু সহ স্থানীয় বিশিষ্ট সমাজ সেবীরা।

