গ্যাস না পেলে বন্ধ হতে পারে হোটেল-রেস্তোরাঁ, আশঙ্কা ব্যবসায়ীদের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। জেলায় জেলায় কিছু টা গ্যাস সংকট।আশঙ্কার মুখে হোটেল রেস্তোরাঁ গুলি। এদিকে গ্যাস সংকটের পরিস্থিতি। ডিস্ট্রিবিউটারদের দোকানে দোকানে লম্বা লাইন গ্রাহকদের। ঠিক অন্যান্য জেলার পাশাপাশি একেবারে চেনা ছবি মালদা জেলাতেও। গ্রাহকরা জানান যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাস সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন। বুকিং হচ্ছে না গ্যাস সিলিন্ডার। শহরে এলাকায় থাকেন।যারা তারা গ্যাস না পেলে উনুনে রান্না করবেন কিভাবে! যা পরিস্থিতি জল খেয়ে থাকতে হবে বলে মনে করছেন।
অন্যদিকে গ্যাস সংকটে দেখা দেওয়ায় একই রকমভাবে সমস্যায় পড়েতে হবে জেলার একাধিক হোটেল এবং রেস্তোরাঁ গুলিকে। যা গ্যাস মজুত রয়েছে তাতে আগামী দু’দিন চলতে পারে তারপর হয়তো বন্ধের মুখে পড়তে পারে মালদহের হোটেল এবং রেস্তোরাঁ গুলি। সেই সঙ্গে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশা প্রকাশ জেলার হোটেল ব্যবসায়ী সংগঠনের।
এদিকে গ্যাস সংকট দেখা দেওয়ায় গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে গ্যাসকর্মীদের ।

