শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট পঞ্চম দোল।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চম দোল উৎসবে মাতল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। হিন্দু শাস্ত্র মতে এদিন নদী থেকে জল ভরে রাস্তায় একটি শোভাযাত্রা বের করা হয়। যেখানে সামিল ছিলেন বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় অধ্যাপক-অধ্যাপিকা শিক্ষা কর্মী এবং ছাত্রীরা। এই দিনটিকে সামনে রেখে মহাবিদ্যালয় কক্ষে উইমেন্স ডে উদযাপিত করা হয় মহিলা মহাবিদ্যালয় মহিলা সেল থেকে। এছাড়া পঞ্চম দল উপলক্ষে নাচ,গান আবৃত্তি সহ নানা সংস্কৃতিক উৎসবে মাতেন আয়োজক থেকে পডুয়ারা।।

