মালদায় বিজেপির সভায় নিশীথ প্রামাণিকের বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–২০২৬ শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যজুড়ে যে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছিল, তা শুরু হয়েছিল ১ তারিখ আজ ১০ মার্চ মালদার
বৈষ্ণবনগরে পরিবর্তন যাত্রা নিয়ে উপস্থিত নীতীশ প্রামাণিক ও দিলীপ ঘোষ, মঙ্গলবার বৈষ্ণবনগরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপনী জনসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক হিন্দু পরিবারগুলিকে ঘরে ঘরে অস্ত্র রাখার আহ্বান জানান।
সভামঞ্চ থেকে নিশীথ প্রামাণিক বলেন, সময় এসেছে পরিবর্তনের সূচনা ঘটানোর। সনাতন হিন্দু ভাই-বোনেরা আপনারা সজাগ থাকুন। কেউ যদি আমাদের মা-বোনদের সম্মান ছিনিয়ে নিতে আসে, তবে ভয় পাবেন না, প্রতিহত করুন। তিনি আরও বলেন, লড়াই হলে আমরা সামনের সারিতে থাকব এবং প্রথম গুলিটাও আমরাই খাব।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি দাবি করেন, গতকাল দিদি বলেছেন তিনি একটি কমিউনিটিকে কন্ট্রোল করে রেখেছেন। যদি কোনও কমিউনিটিকে দিয়ে বাংলার হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করা হয়, তা সফল হবে না।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি নেতা বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের গুন্ডারা বাড়ি বাড়ি বোমা তৈরির কারখানা বানাচ্ছে। সনাতনী ভাই-বোনদের বলছি, আপনারাও প্রস্তুত হন। লড়াই হবে।
এদিন তিনি আরও বলেন, মা-বোনদের বলব, আপনারা যদি শাখা-সিঁদুর রক্ষা করতে চান, তাহলে বাড়িতে থাকা বটি, কাটারি, হাসুয়া—যা আছে তাতে শান দিতে শুরু করুন।
নিশীথ প্রামাণিকের এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *