মহিলা দিবসে বালুরঘাটে তৃণমূলের পদযাত্রা, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ।

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ৮ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে জেলা তৃণমূল মহিলা কমিটির পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। ‘মহিলা ক্ষমতায়নে দিদিই ভরসা’ ব্যানার নিয়ে এদিনের মহিলা তৃণমূল কর্মীদের পদযাত্রা মূলত গ্যাসের দাম বৃদ্ধির বিক্ষোভ মিছিলে পরিণত হয়। এদিনের এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম। এদিন বিকেলে মহিলা তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রা সমগ্র বালুরঘাট শহর পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *