মেদিনীপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’, রাজ্য সরকারকে কটাক্ষ সমীক ভট্টাচার্যের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় পরিবর্তন সুনিশ্চিত করার লক্ষ্যে, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যে “পরিবর্তন সংকল্প যাত্রা” শুরু হয়েছিল, শনিবার সেই যাত্রা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে প্রবেশ করেছে। গতকাল জেলার কেশিয়াড়ি হয়ে পরে নারায়ণগড় বিধানসভায় পরিবর্তন যাত্রার বৃহৎ জনসভা অনুষ্ঠিত হয়েছিল। দলের রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য মেদিনীপুরের জনসভাতে বক্তব্যের পর পরিবর্তন রথ মেদিনীপুর শহর পরিক্রমা করে কেশপুরে তিনমাথার মোড়ে বিরশামুন্ডা মূর্তীতে মাল্যদান করে ঘাটাল সাংগঠনিক জেলায় রথযাত্রার সূচনা হয়। কেশপুর থেকে চন্দ্রকোনা টাউন হয়ে ঘাটাল বিধানসভায় প্রবেশ করে। পথের দুই ধারে অসংখ্য মানুষের উপস্থিতি টের পাওয়া যায়। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের যুব সাথী প্রকল্প চালু নিয়ে তিনি বলেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বেরোলেই রাজ্য প্রতিদিন ৫০ টাকা করে দেবে, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে বর্তমান রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের সভাপতি শমিক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *