ভোটার তালিকায় নাম বাদ পড়া ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে ধিক্কার মালদা তৃণমূলের।

বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতা : এস আই আর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির, অভিযোগ তৃণমূলের, ভোটাধিকার রক্ষার অঙ্গীকার। এস আই আর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি এমনটাই জোরালো অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে৷ সেই কারণে এস আই আর বিষয়ে ও প্রাসঙ্গিক বিভিন্ন দিক ও বিষয়কে সামনে রেখে
বীরভূম জেলা রাজনগর ব্লকের সমস্ত বুথ সভাপতি ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা আয়োজিত হয় তৃণমূলের পক্ষ থেকে রাজনগরে৷ তৃণমূল নেতৃত্বের বক্তব্য,” চক্রান্ত করছে বিজেপি, পরিকল্পিত ভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে৷ একজন বৈধ ভোটারকেও আমরা বাদ হতে দেবনা৷ তাদের ভোটাধিকার রক্ষার দায়িত্ব আমাদের৷ একজন মানুষও বাদ যাবেনা এটা আমাদের অঙ্গীকার৷” এদিন তৃণমূল নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু, সহসভাপতি রানা প্রতাপ রায়, মহম্মদ শরিফ, সেখ নাজু, শরৎ মাহাতো সহ অন্যান্যরা৷ সুকুমার বাবু সহ কয়েকজন নেতৃত্ব এদিন বক্তব্য রাখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *