নারায়নগড়ের সভা থেকে মমতাকে আক্রমণ গিরিরাজ সিংয়ের, “পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল”।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ কে বাংলাদেশ বানাতে চাই বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। শুক্রবার তিনি পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে ভারতীয় জনতা পার্টির “পরিবর্তন যাত্রা”র এক জনসভাতে উপস্থিত হয়ে এই অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, অনুপ্রবেশকারীদের এই বাংলার ভোটার বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো ভোটার তালিকায় প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গার নাম রয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। সেই সব নাম বাদ বাদ দিতে হবে বলেও তিনি দাবী তোলেন, না হলে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন সেই সঙ্গে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *