Raghunathganj বাসস্ট্যান্ডে অবৈধ ভোটার চিহ্নিতকরণ ইস্যুতে বিক্ষোভ।

রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ জুড়ে SIR এর ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে।
সারা রাজ্যে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বিরুদ্ধে সারা রাজ্যের মত রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে SUCI কমিউনিস্ট দলের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়. এই দিন দাবি করা হয় SIR এর নামে যে অসহায় লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলা হলো তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই। পাশাপাশি দাবি করা হয় যে ভোটারদেরকে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হল কার্যত তাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হলো।
এরই প্রতিবাদ জানিয়ে আগামী দিনে আন্দোলনকে তীব্র করার লক্ষ্যে আগামী দুই তারিখ সারা রাজ্যের বিভিন্ন ডিএম দপ্তর এসডিও দপ্তরে বিক্ষোভ মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
এসইউসিআই কমিউনিস্ট দলের জঙ্গিপুরের টাউন সম্পাদক সুমন পাল জানান আগামী দু তারিখ রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অবৈধ ভোটারদের অবিলম্বে বৈধ নাগরিকত্ব তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *