চন্দ্রকোনারোডে ওমকার ওয়েলনেস যোগ সেন্টারের উদ্যোগে সাড়ম্বরে বসন্ত উৎসব।
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে ওমকার ওয়েলনেস যোগ সেন্টারের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল বসন্ত উৎসব। এই দিন নৃত্য,আবৃত্তি, সংগীতের মধ্য দিয়ে পালিত হয় বসন্ত উৎসব,পাশাপাশি বুড়ি ভোজের আয়োজন করা হয় এই দিন। এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর সহ একাধিক ব্যক্তিবর্গ।

