মাহিনগরে কেন্দ্রের উদ্যোগ—বাঁশ ও বেত শিল্পীদের দক্ষতা বাড়াতে শুরু বিশেষ প্রশিক্ষণ শিবির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্র সরকারের উদ্যোগে বাঁশ ও বেত শিল্পের প্রসার ও শিল্পীদের বিকাশের লক্ষ্যে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন বালুরঘাটে। শনিবার বালুরঘাটের মাহিনগর এলাকায় এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রশিক্ষণ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে শিবিরের উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র সরকার এক কোটি টাকা বরাদ্দ করেছে। বাঁশ এবং বেত দিয়ে তৈরী নানান সরঞ্জাম তৈরী ও সেগুলিকে দেশ বিদেশের বাজারজাত করণ। সেই সঙ্গে এই কাজের সাথে যুক্ত শিল্পীদের কাজকে আরও নিপুন করে তোলাই প্রশিক্ষণ শিবিরের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ডিজিটাল দুনিয়ায় অনলাইন মাধ্যমে বাঁশ ও বেতের সামগ্রী গুলোর বৃহত্তর বাজার রয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *