পরিবর্তন যাত্রার প্রস্তুতিতে বাইক মিছিল চন্দ্রকোনা রোড-এর নয়াবসতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কে সামনে রেখে বাইক মিছিল করল বিজেপির নেতাকর্মীরা। যেখানে কয়েকশো বাইক সহ বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌরী, জেলা যুব সাধারণ সম্পাদক অমিত দণ্ডপাঠ,মন্ডল সভাপতি পলাশ সেন সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *