ই-মেইলে বিস্ফোরণের হুমকি, দ্বিতীয় দিনেও তল্লাশিতে বোম স্কোয়াড।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- গতকালের পর আজও বোমাতঙ্ক বালুরঘাট হেড পোস্ট অফিসে।
এদিন আবার মেল আসে গতকাল পুলিশী পরীক্ষা হয়েছে আজ বোম ফাটবে। ইমেইল পেয়ে আজও বোম স্কোয়াড, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলছে। পোষ্ট অফিস ফাঁকা করে দেওয়া হয়েছে। উপভোক্তারা কাজ করতে না পেরে ঘুরে যাচ্ছেন।

