উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক, চাঞ্চল্য তমলুক-এ।

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ নুর ইসলাম উড়িষ্যার অনুকূলে কাজে গিয়ে নিখোঁজ।পরিবার থেকে জানা যায় ওনার বাবা বলেন হাওড়া জেলার এক ঠিকাদারের সাথে কাজে গিয়েছিলেন তার ছেলে সেখানে একটি সাইট থেকে আরেকটি অন্য কাজের সাইডে যাচ্ছিলেন বাসে করে সেই সময় তাকে কিছু দুষ্কৃতি বাংলা কথা বলায় নামিয়ে নেয় তারপর থেকেই প্রায় সাত দিন নিখোঁজ শেখ নুর ইসলাম নামের ৩৬ বছর বয়সী যুবক। পূর্ব মেদিনীপুর জেলার ধলহারা গ্রামের পরিযায়ী শ্রমিক তার বাবা আমিরুলের অভিযোগ উড়িষ্যার প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করা হলেও তারা আজ প্রায় সাত দিন হয়ে গেল কোন হেলদোল করেনি।এই ঘটনায় নুর ইসলামের বাড়ি ও পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। নুর ইসলামের বাবা মা ও চার ভাইয়ের পরিবার। ওনার এক প্রতিবেশী শেখ জসীমউদ্দীন জানান নূর ইসলাম কাজে যাওয়ার সময় বাংলা কথা বলায় সেখানকার দুষ্কৃতীরা তাকে বাস থেকে নামিয়ে নেই।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *