নাচ-গানে মহাসমারোহ, বালুরঘাটে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রবীন্দ্রভবন মঞ্চে সুরভারতী সংগীত কলা কেন্দ্রের পক্ষ থেকে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জানা গেছে ৪০০ থেকে ৫০০ জন ছাত্রছাত্রীদের হাতে এই সমাবর্তনের শংসাপত্র তুলে দেওয়া হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। নাচ গানের মধ্যে দিয়ে মহাসমারোহে। এদিনের এই অনুষ্ঠানের বিভিন্ন বিশিষ্ট জনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে এই প্রসঙ্গে ভারতী সংগীত কলা কেন্দ্রের পক্ষ থেকে সংগঠনের সভাপতি অরিজিৎ চক্রবর্তী বলেন সুরভারতী সংগীত কলা কেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই রবীন্দ্র ভবন মঞ্চে। সমাবর্তনের মাধ্যমে সম্মানিত করব। গোটা জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আগে এই জেলার ছাত্রছাত্রীরা মালদার সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করত এবছর থেকে আমরা এই জেলার জন্যই আলাদা করে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছি।

