সিঙ্গুর-এর বড়া উপস্বাস্থ্য কেন্দ্রে পোস্টার হাতে গ্রামবাসীদের বিক্ষোভ।

সিঙ্গুর, নিজস্ব সংবাদদাতা:- অভিযোগ দীর্ঘদিন ধরেই সরকারি স্বাস্থ্য পরিষেবায় মিলছে না গুরুত্বপূর্ণ ঔষধ থেকে ইনজেকশন তার সাথে অমিল সরকারি অ্যাম্বুলেন্স।

আজ বড়া উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে রীতিমতো বিক্ষোভ দেখায় বড়ার গ্রামবাসীদের একাংশ তাদের অভিযোগ বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা কিছুই মিলছে না বারবার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে ফরম ফিলাপ করছেন কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তাদের একাউন্টে টাকা ঢুকছে না এমনই অভিযোগ গ্রামবাসীদের একাংশের।

পঞ্চায়েতের প্রধান থেকে উপ প্রধান বিডিও তাদের জানানোর পরও সুরাহা মেলেনি এমনই অভিযোগ গ্রামবাসীদের.

এক বাসিন্দা বলেন বড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের একেবারে বেহাল অবস্থা।
হসপিটাল ক্যাম্পাসে যততত্ত্ব ছড়িয়ে আছে নোংরা আবর্জনা থেকে নেশার বোতল,

গ্রামবাসীদের একাংশের বক্তব্য বড়া স্বাস্থ্য কেন্দ্রের অবিলম্বে সংস্কারের প্রয়োজন, আর যদি সংস্কার না হয় গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।

এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *