বালুরঘাট-এ প্রকাশিত কবি সূরজ দাশের পঞ্চম কাব্যগ্রন্থ ‘শূন্যতার চাই একটা ব্যাসার্ধ’।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে বালুরঘাটের বর্ণালী মঞ্চের “উত্তরের রোববার” উদ্যোগে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মানসিক স্বাস্থ্য ও কিশোর কিশোরীদের সমস্যা বিষয়ক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যাক্তি, কবি – সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে হিলি ব্লকের তিওড়ের বিনশিরা গ্রামের কবি সূরজ দাশের পঞ্চম কাব্যগ্রন্থ “শূন্যতার চাই একটা ব্যাসার্ধ” প্রকাশিত হলো।

