নৃত্যম কলা মন্দির-এর উদ্যোগে চন্দ্রকোনারোডে ৩১তম বসন্ত উৎসব উদযাপন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নৃত্যম কলা মন্দিরের উদ্যোগে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পরিমল কানন পার্কে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো বসন্ত উৎসব। এইদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৩১তম বসন্ত উৎসবের শুভ সূচনা করা হয়। এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ,চন্দ্রকোনারোড বিট হাউসের IC অরুন গোপ,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজিব ঘোষ, মানষ নায়েক,সন্দীপ সিংহ, অরিন্দম সিংহ,দিব্যেন্দু নায়েক,অনুষ্ঠানের কর্ণধার ত্রিলোত্তমা নন্দী সহ একাধিক ব্যক্তিবর্গ। এইদিন এই উৎসবে ক্ষুদে শিল্পীদের নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্ণব বেড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *