জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে শিক্ষকদের পরিচয়পত্র বিতরণ শুরু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার শিক্ষকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আর বাস্তব চাহিদার স্বপ্ন পূরণ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয়া শ্রীমতি বাসন্তী বর্মনের হাত ধরে।
উপকৃত জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ৯২৫৯ জন শিক্ষকের।

দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আর বাস্তব চাহিদা—এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে মানুষের প্রকৃত স্বপ্ন।

অনেক সময় আমরা শুধু স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সেই স্বপ্নকে রূপ দেওয়া সহজ নয়। আবার কখনও জীবনের প্রয়োজন আমাদের এমন পথে হাঁটতে শেখায়, যা একসময় ছিল কেবল কল্পনা। দীর্ঘ প্রতীক্ষা, ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস—এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়েই স্বপ্ন বাস্তবে রূপ পায়।

মালদা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় নয় হাজার শিক্ষক শিক্ষিকার, এরকমই একটি চাহিদা পূরণের দিন আজ।

মালদা শহরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে আজ সংসদের সভাপতি শ্রীমতি বাসন্তী বর্মন, জেলা বিদ্যালয় পরিদর্শক ( প্রাথমিক) শ্রী মলয় মন্ডল, ফিন্যান্স অফিসার শ্রী দীপঙ্কর রায়। এবং অবর বিদ্যালয় পরিদর্শকদের উপস্থিতিতে, আনুষ্ঠানিকভাবে জেলার শিক্ষকদের হাতে তুলে দেওয়া হলো তাদের সচিত্র পরিচয় পত্র।

অনুষ্ঠানের শুরুতেই সংসদের সভাপতি শ্রীমতি বাসন্তী বর্মন জানান, শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ করতে পেরে আমাদের ভালো লাগছে। আজ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে এই পরিচয় পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো।
আগামী কয়েক দিনের মধ্যেই, বিভিন্ন অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে জেলা সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কাছে পৌঁছে দেওয়া হবে এই পরিচয় পত্র।

জেলা বিদ্যালয় পরিদর্শক ( প্রাথমিক) শ্রী মলয় মন্ডল জানান, সেই পরিচয় পত্র নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। দীর্ঘদিন ধরেই শিক্ষক-শিক্ষিকাদের এই পরিচয় পত্রের দাবি ছিল।
এদিন মালদা জেলার বেশ কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের হাতে এই পরিচয় পত্র তুলে দেওয়া হয়। সকলেই সাধুবাদ জানাচ্ছেন, মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সহ তার পুরো টিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *