কালিয়াচক-এর বাসিন্দা সায়েদ শেখের উপর হামলার অভিযোগ, রাজনৈতিক তরজা তুঙ্গে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আবার আক্রান্ত পরিচয় শ্রমিক। এবার মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতে গিয়ে মধ্য প্রদেশের সাগর জেলার শুরকি থানার সামনা পুর গ্রামে, আক্রান্ত হতে হলেও মালদার কালিয়াচকের বামুনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরের বাসিন্দা, সায়েদ শেখ কে। বর্তমানে তিনি বুন্ডলখণ্ড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত নয় দিন আগে তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। এস আই আর এর ডাক পাওয়া য় মালদায় এসেছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে সে।
নতুন নয় বছর ধরে মধ্যপ্রদেশে কাপড় ফেরিওয়ালার কাজ করেন।
তার স্ত্রী ও মা জানিয়েছেন, সে বলেছিল মধ্যপ্রদেশে বাংলা বললে গ্রামেগঞ্জে সমস্যা হয়। বাংলায় কথা বলার জন্যই আক্রান্ত হতে হয়েছে, তাদের পরিবারের সদস্যকে।
গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন, জেলা পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের সদস্য শাহিদুর রহমান। তার অভিযোগ বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে এই রাজ্য শ্রমিকদের।
আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *