ফালাকাটা ব্লক-এর কাজলী হল্টে রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজলী হল্ট এলাকায় অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব–এর ১৯১তম জন্মতিথি ও উৎসব মহাসমারোহে পালিত হলো। বৃহস্পতিবার ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পূজা ও অর্চনা। পাশাপাশি ঠাকুরের জীবনাদর্শ ও মানবকল্যাণমূলক ভাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ভক্ত ও আশ্রম অনুরাগীদের উপস্থিতিতে গোটা আশ্রম প্রাঙ্গণ ভরে ওঠে।এদিন আশ্রমের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি এবং অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পাশাপাশি শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে একটি নতুন পেভার ব্লকের রাস্তা এবং দুটি সাধু নিবাস কক্ষের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আশীষ কুমার সাহা, সহ-সভাপতি কমল কর্মকার, সম্পাদক সঞ্জীব ঘোষ, সহ-সম্পাদক নির্মলকান্তি দেব, কোষাধ্যক্ষ ভৈরব চন্দ্র রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *