বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা চন্দ্রকোনারোড বারোয়ারি মেলার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সুসজ্জিতভাবে হরিনাম সংকীর্তন আকারে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বারোয়ারি মেলা ও হরিনাম সংকীর্তনের। বৃহস্পতিবার বিকেলে চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া এলাকার বারোয়ারি তলা থেকে সুসজ্জিতভাবে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। জানা গিয়েছে ষ্টেশন পড়ার স্পোটিং ক্লাবের উদ্যোগে এই হরিনাম সংকীর্তন এবং বারোয়ারি মেলার আয়োজন করা হয়। এইদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েকশো ভক্ত অংশগ্রহণ করে। জানা গিয়েছে এই হরিনাম সংকীর্তন এবং বারোয়ারি মেলা চলবে সাত দিন ধরে, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব সংগঠনের পক্ষ থেকে। এক কথায় বলা যেতে পারে এই সাতদিন বারোয়ারী মেলা ও হরিনাম সংকীর্তনে জমজমাট থাকবে চন্দ্রকোনারোড শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *