চন্দ্রকোনারোডে মুখোমুখি বাইক সংঘর্ষ, আহত তিন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলো কমবেশি করে তিনজন, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়,স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরের পর চন্দ্রকোনারোড গোয়ালতোড় গামী রাজ্য সড়কে BDO অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ,এরপর স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

