বালুরঘাট-এর ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথস্তরের বৈঠক।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে বুথ বিজয় কর্মসূচি তে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটে সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ডের পার্শ্ববর্তী ২৩ নম্বর ওয়ার্ডের বালুরঘাট আমবাগান বুথে বিজেপির বুথ বিজয় কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার, বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ পর্যায়ে বিজেপির নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ড ২২ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫ জন যুবক এদিন বিজেপিতে যোগদান করেন। যোগদানকারী ১৫ জনের প্রতিনিধি হিসেবে এক যুবকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার।

