বংশীহারী হাই স্কুল-এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে লাড্ডু ও উপহার বিতরণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম বংশীহারী হাই স্কুল। এবছর বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। রবিবার বুনিয়াদপুর পৌরসহরে এই বিদ্যালয়ের NCC-র শিক্ষার্থীদের প্রচেষ্টায় এক বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়। এদিন বুনিয়াদপুর চৌপতিতে হতদরিদ্র মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সূত্রে জানা যায় এদিন রশিদপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয় তাদের পক্ষ থেকে।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয়রা।

উল্লেখ্য, ১৯৫২ সালের ১৫ই ফেব্রুয়ারি বংশীহারী হাই স্কুলের পথচলা শুরু হয়.. পরবর্তীতে ১৯৬০ সালে মাধ্যমিক এবং ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক স্তরে রূপান্তরিত হয়। এই বছর বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *