পেডি সিল্ক ইনস্টিটিউট ও গভর্নমেন্ট মডেল মাদ্রাসায় ক্যাম্পের আয়োজন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রবিবার ১৫ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুরে চালু হল যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। ক্যাম্প চালু হল মালদাতেও। রাজ্যের ২৯৪টি বিধানসভার সাথে এদিন ইংরেজবাজার বিধানসভা এলাকাতেও যুব সাথীর ক্যাম্প চালু হয়। ইংরেজবাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের জন্য ক্যাম্প আয়োজন করা হয় মালদা শহরের ১৭নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পেডি সিল্ক ইনস্টিটিউটে। অন্যদিকে ইংরেজবাজার গ্রামীণ এলাকার জন্য ক্যাম্প করা হয় মালদা ইংলিশ মিডিয়াম গভমেন্ট মডেল মাদ্রাসায়। রবিবার সকাল ১০টায় পেডি সিল্ক দপ্তরে ক্যাম্পের সূচনা পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর উদয় চৌধুরী সহ অন্যান্যরা। জানা গেছে, যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের নাম রেজিস্ট্রেশন ক্যাম্প ১৫ই ফেব্রুয়ারি থেকে আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই ক্যাম্পে মাধ্যমিক পাশ ২১ বছর থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে আগামী এপ্রিল মাস থেকে সর্বাধিক ৫ বছর পর্যন্ত মিলবে মাসিক ১৫০০ টাকা করে ভাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *