ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে ২৫টি স্টল, অংশগ্রহণ সিকিম-অসম-ত্রিপুরা-মনিপুর- মেঘালয়ের শিল্পীদের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- উত্তর-পুর্ব ভারত উন্নয়ন পর্ষদের উদ্যোগে ” সারা বাংলায় এই প্রথম ” বালুরঘাটে এদিন শুরু হলো বাঁশ ও বেতের হস্তশিল্প দিয়ে তৈরী ” স্বদেশীমেলা”। শনিবার দুপুরে বালুরঘাট ফ্রেন্ডসইউনিয়ন ময়দানে এই স্বদেশীমেলার উদ্বোধন করেন ভারত সরকারের শিক্ষা ও উত্তর-পুর্ব উন্নয়ন পর্ষদের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই স্বদেশী মেলায় উত্তর-পুর্বের সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা মনিপুর সহ অনান্য রাজগুলি তাদের নিজ নিজ বাঁশ ও ;বেতের হস্তশিল্প সামগ্রী নিয়ে এই স্বদেশী মেলায় হাজির হয়েছে। প্রায় ২৫ টি স্টলে এই সব রাজ্য থেকে আসা শিল্পিরা বাঁশ ও বেত দিয়ে তৈরী সামগ্রী র সম্ভার এই স্টল গুলিতে সাজিয়ে বসেছে। এই মেলা চলবে আজ থেকে বুধবার পর্যন্ত।এদিন উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এই প্রথম উত্তর-পুর্ব ভারত উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে ও এন ই সি এবং বিডি সি দপ্তরের সহয়তায় এই প্রথম পশ্চিমবংগের মাটিতে এই বালুরঘাটে স্বদেশী মেলা অনুষ্ঠিত হচ্ছে।তিনি এও বলেন উত্তর- পুর্ব ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পিরা এই বেত ও বাঁশ দিয়ে তাদের তৈরী হস্তশিল্প নিয়ে মেলায় হাজির হয়েছে।তিনি আরও বলেন ভারত সরকারের এই এন ই সি এবং বিডি সি বিভাগ হলো তারা, যারা এই বাঁশ ও বেত দিয়ে শিল্প নির্মানের ব্যাপারে হস্ত শিল্পিদের আত্মনির্ভরতার পথ দেখায়।পাশাপাশি এদিন তিনি এও দাবি করেন এই এন ই সি এবং বিডি সি বিভাগের সহয়তায় আগামীদিনে জেলার শিল্পিদের জন্য আমরা একটি প্রশিক্ষন শিবির খোলার মধ্যমে তাদের আত্মনির্ভরতা জোগানের ব্যাপারে স্বচেষ্ট হতে চলেছি।

এরপাশাপাশি এদিন একই সংগে ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের সহয়তায় জেলার ৮০ জন দিব্যাংগজনদের হাতে যন্ত্র চালিত ও হস্ত চালিত ট্রাইরিক্স তুলেদেন।পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন আমরা আজ জেলার বেশ কয়েকজন দিব্যাংগজনকে এদিন যন্ত্র ও হস্ত চালিত ট্রাই রিকস তুলে দেওয়ার পাশাপাশি যাদের শ্রবন শক্তি কমে গেছে তাদের হাতে শ্রবন যন্ত্র প্রদান করা হয়েছে। তিনি এদিন এও দাবি করেন আগামীতে আমাদের এই জেলায় যাতে একজন দিব্যাংগ যে কোন রকমের সরকারি যন্ত্রাংশ থেকে বাদ না থাকেন সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নিয়ে তাদের সেসব যন্ত্র পৌছে দেবার ব্যবস্থা গ্রহন করবেন।

এদিন মেলা উদ্বোধনের পর প্রচুর মানুষকে।মেলায় ঘুরে ঘুরে বিবিন্ন স্টলে যেমন সে সব রাজ্যের হস্ত শিল্পিদের নির্মান হস্ত শিল্প গুলি দেখয়ে ভীড় জমান। তেমনি অনেক কে সেই সব হস্ত শিল্প বাড়িতে সাজানোর জন্য কিনতেও দেখা যায়।
এদিন এই স্বদেশী মেলা উদ্বোধন অনুষ্ঠানে ভারত সরকারের দুই মন্ত্রকের আধিকারিকগন ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *