উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে নিয়মভঙ্গের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা : কালনা, ১২ ফেব্রুয়ারি — উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্র ক্যাম্পাসে ঢুকে এক প্রধানকে ফোনে বাক্যলাপ করতে দেখলেন মানুষজন। এমনই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নাদনঘাট থানার সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নিষেধাজ্ঞা এদিন উড়িয়ে দিয়ে উচ্চ মধ্যমিক পরীক্ষা কেন্দ্র ক্যাম্পাসে মোবাইল নিয়ে ঢুকে পড়েন স্থানীয় পঞ্চায়েত প্রধান রঞ্জিত দেবনাথ। শুধু প্রবেশ করাই নয়, সেখানে মোবাইল ফোন কানে নিয়ে তিনি কথাবার্তাও বলতে থাকেন। এই দৃশ্য দেখেছেন গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অবিভাবকরাও। দেখার পর এক মহিলা প্রশ্ন তোলেন– এই কাজটা কি উনি ভালো করছেন ? রঞ্জিত দেবনাথ বলেন– মোবাইলের ব্যাপারটা আমার খেয়ালই ছিল না। পরীক্ষা ক্যাম্পাসে ঢোকার পর একটা ফোন চলে আসলে আমি ফোনটা ধরি। তারপরে নির্দেশিকার কথাটা মনে পড়তেই আমি ক্যাম্পাসের বাইরে চলে আসি।

