বালুরঘাটে রাজ্য স্তরের ব্যাডমিন্টন ফাইনাল, উপস্থিত মন্ত্রী বিপ্লব মিত্র।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- গত ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ দিনাজপুর জেলা কিরে সংস্থার উদ্যোগে বালুরঘাটে শুরু হয়েছে রাজ্য পর্যায়ের সিনিয়র ম্যান অ্যান্ড ওমেন স্টেট ব্যাডমিন্টন প্রতিযোগিতা। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতার শেষ দিন ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।
বালুরঘাট টাউন ক্লাবের ইনডোর স্টেডিয়াম এবং বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাবের ইনডোর স্টেডিয়ামে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালের দিন দুই স্টেডিয়ামেই দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের লড়াই, দ্রুত র্যালি আর প্রতিটি পয়েন্টে উত্তেজনা তৈরি করে দেয় গোটা পরিবেশ।

