রং ও সুতোর মূল্যবৃদ্ধিতে বন্ধের মুখে তাঁত, শিল্প বাঁচাতে সরকারি সহায়তার আবেদন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কোনো রকমে টিম টিম করে চলছিল তাঁত শিল্প। কিন্তু বর্তমান সময়ে ধ্বংসের মুখে দাড়িয়ে গঙ্গারামপুরের তাঁত শিল্প। রং ও সুতোয় ভরতুর্কি দেবার দাবিতে সরব হলেন তাঁতিরা।
দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র ও কুটিরশিল্প বলতে ছিল তাঁত শিল্প। সাতের দশকে ওপার বাংলা থেকে আসা উদবাস্তু মানুষজন অবিভক্ত পশ্চিম দিনাজপুরে গড়ে ওঠে তাঁত শিল্প। পাকা রং, এবং সুদক্ষ কারিগরের নিপুন বুনোটের গঙ্গারামপুরের তাঁতের শাড়ি খুব অল্প সময়ে সুনাম অর্জন করেছিল। নয়ের দশকে অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হবার পর গঙ্গারামপুরের তাঁত শিল্প রমরমিয়ে ওঠে। ঘরে ঘরে তৈরি হত তাঁতের শাড়ি। সারা বছর কলকাতা,রানাঘাট,ফুলিয়া,সমুদ্রগড় নবদ্বীপ,সহ রাজ্যের বিভিন্ন পাইকারদের আনাগোনা ছিল গঙ্গারামপুরে । রোকার মাধ্যমে দিয়ে যেতেন শাড়ি তৈরির বয়না। বর্তমানে সে সব এখন অতীত। বর্তমানে অত্যানুধিক প্রমুক্তিতে শাড়ি তৈরি হওয়ায় ধ্বংসের মুখে দাড়িয়ে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পী। যদিও হাতে গোনা কয়েকটি তাঁত টিম টিম করে চলছিল। কিন্তু রং ও সুতোর দাম বৃদ্ধি পাওয়ায় তাঁত ছিল প্রায় একে বারে বন্ধের মুখে। মঙ্গলবার বেলা চারটে নাগাদ আক্ষেপের সুরে রং ও সুতোয় সরকারি ভরতুর্কি দেবার দাবি জানিয়ে তাঁত শিল্প বাঁচানোর দাবিতে সরব হলেন গঙ্গারামপুরের তাঁতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *