অসুস্থতা দমাতে পারেনি মনোবল, হাসপাতালের বেডেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই ছাত্রীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েও দমে যায়নি দুই ছাত্রী। বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তারা পরীক্ষা দিচ্ছে।

জানা গিয়েছে, বুলবুলচন্ডী জিএসভি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আবিতা পারভিন, বাড়ি গোলাপগঞ্জের মহব্বতপুর এলাকায়। তিনি শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথেই গাড়ির মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে হাসপাতালেই বসে পরীক্ষা দিচ্ছেন আবিতা।
অন্যদিকে, বৃষ্টি পোদ্দার নামে আরও এক ছাত্রী শারীরিক অসুস্থতার কারণে গতকাল থেকেই বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ি মুচিয়া মহাদেবপুর এলাকায়। তিনি আইহো উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং তাঁর পরীক্ষাকেন্দ্র শ্রীরামপুর হাই স্কুল। অসুস্থতা সত্ত্বেও তিনিও হাসপাতালেই বসে পরীক্ষা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *