মেয়েকে টিউশন থেকে আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সংখ্যালঘু সেলের জেলা সভাপতির।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা নেতা লুৎফর রহমান। লুৎফর রহমান জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন । জানা গেছে, রাতে বাইকে করে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার সময় একটি দ্রুতগামী ট্রাক বা কন্টেইনার পেছন থেকে তাঁদের ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘাতক গাড়িটি বাইকটিকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লুৎফর রহমানের । দুর্ঘটনায় তাঁর কন্যা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় । পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *