মালদা-উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাঁতিদের মিলনমেলা, হস্তচালিত তাঁত দপ্তরের উদ্যোগে গুরুত্বপূর্ণ সেমিনার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তাঁতিদের নিয়ে এক দিনের সেমিনারের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা হস্তচালিত তাঁত দপ্তর। বুধবার বেলা দু’টো নাগাদ গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙাপাড়ায় অবস্থিত জেলা হস্তচালিত তাঁত দপ্তরের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু তাঁতি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক সিইউ-এর দেবাশিস দাস, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশিস নারায়ণ ব্যানার্জি, ফাল্গুনী রায় (জেডিটি, টেক্সটাইল অধিদপ্তর), ডেপুটি ডিরেক্টর ডব্লিউবি সরকারের লক্ষ্মণ বসাক (এনফোর্সমেন্ট), সহকারী পরিচালক দেবাসিস হালদার সহ অন্যান্য আধিকারিকরা।
সেমিনারে তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি, বাজার সম্প্রসারণ, নকশার আধুনিকীকরণ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাঁতিরা কীভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সহায়ক প্রকল্পের আওতায় আসতে পারবেন, আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও বিপণনের সুযোগ সম্পর্কে দপ্তরের পক্ষ থেকে তথ্য তুলে ধরা হয়। এই ধরনের উদ্যোগ তাঁত শিল্পকে আরও সংগঠিত ও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *