জটেশ্বরের সেতুতে ভারী যান নিষিদ্ধ, সতর্কতামূলক পোস্টার টাঙাল পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার জটেশ্বর পুলিশ ফাঁড়ির উদ্যোগে জটেশ্বর ও আশপাশের এলাকার বেশ কয়েকটি সেতুতে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই সব সেতুতে “দুর্বল সেতু” লেখা সতর্কতামূলক পোস্টার টাঙানো হয়। ওই পোস্টারগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট সেতুগুলির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেব জানিয়েছেন, “এই নির্দেশ অমান্য করে কেউ যদি ভারী যানবাহন নিয়ে সেতু অতিক্রম করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। সেতু সংক্রান্ত দুর্ঘটনা রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *