শ্রমিক–কৃষক স্বার্থে রাস্তায় সিপিআইএম, কাঁচরাপাড়ায় মিছিল করে ১২ই ধর্মঘটের সমর্থন।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রমকোড বাতিলসহ শ্রমিক-কৃষকদের বিভিন্ন দাবির সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। এরই সমর্থনে ৮ই ফেব্রুয়ারি রবিবার কাঁচরাপাড়ায় “শ্রমকোড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান এবং ২০০ দিনের কাজের গ্যারান্টি” সহ বিভিন্ন দাবি তুলে ধরে মিছিল করে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটি।
সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত জানান, “১২ তারিখ সারা দেশে সাধারণ ধর্মঘট হলেও বাংলায় মাধ্যমিক পরীক্ষা চলমান থাকায় পরীক্ষার্থীদের অসুবিধা এড়াতে এদিন রাজ্যে শিল্প ধর্মঘটই হবে। শ্রমিক-কৃষকদের দাবি পূরণ না হলে আন্দোলন চলবে।”

