লক্ষ্মী ভান্ডার বাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ, গড়বেতায় বিধায়ক উত্তরা সিংহ হাজরার উপস্থিতিতে তৃণমূলের শক্তি প্রদর্শন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-রাজ্যের বাজেটে এবার বেড়েছে লক্ষী ভান্ডার, রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১২ নম্বর খড়্কুশমা অঞ্চলের মালবাঁদিতে মিছিল ও পথসভার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তৃণমূলের নেতাকর্মীরা। এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ,ব্লক সভানেত্রী মিঠু পতিহার,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সাবিনা মন্ডল, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হকসেন দালাল, ব্লক নেতৃত্ব সুশান্ত মাইতি,অঞ্চল যুব কনভেনার জয়দেব মান্না সহ অন্যান্য অঞ্চলের নেতাকর্মীরা।এই দিন এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন।

