রতুয়ায় মিমের শক্তি প্রদর্শন, তৃণমূল–কংগ্রেস ছেড়ে যোগদান, সরকার নিয়ন্ত্রণের হুঁশিয়ারি ইমরান সোলাঙ্কির।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- -আমরা সরকারে আসব না। কিন্তু সরকার আমাদের কথা মতো চলবে। আমরা উঠতে বললে উঠবে। বসতে বললে বসবে! মালদহের রতুয়া বিধানসভা এলাকায় এক যোগদান কর্মসূচি রূপায়ণে এসে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে কার্যত এমনটাই দাবী করলেন মিম পাটির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। এদিন তিনি রতুয়া বিধানসভার ভাদো বাসস্ট্যান্ড এলাকায় মিম পার্টির এক যোগদান কর্মসূচিতে অংশ নেন। যোগদান কর্মসূচিতে মিম পার্টির রাজ্য সভাপতি ছাড়াও হাজির ছিলেন মিম পার্টির জেলা সভাপতি রেজাউল করিম, রতুয়া-১নং ব্লক সভাপতি জাহাঙ্গির আলম সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই তৃণমূল এবং কংগ্রেস দলে ছেড়ে বহু মানুষ মিম পার্টিতে যোগদান করেন বলে খবর। এই যোগদান কর্মসূচি সেরে মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি বলেন, তারা আসন্ন বিধানসভা নির্বাচনে রতুয়া সহ জেলার ছয়-সাতটি বিধানসভায় ভোটে লড়বেন। এছাড়াও রাজ্যের একাধিক আসনে লড়াই করবেন। এজন্য লড়াইয়ের জন্য তারা হুমায়ুন কবিরের দলের সঙ্গে, জোট করার ব্যাপারে আলোচনা হয়েছে। কংগ্রেসের সাথে জোট করার কোন ব্যাপার নেই কারণ কংগ্রেসের অস্তিত্ব নেই। সিপিআইএমের সাথে জোটের ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে।
আশা করছেন তারা এবারের বিধানসভা নির্বাচনে ভালো ফল করবেন। তারা সরকারে আসতে না পারলেও সরকার পরিচালনায় বড়ো ভূমিকা পালন করবেন। তাদের কথা মতো সরকার পরিচালিত হবে। তাঁরা সরকারকে উঠতে বললে উঠবে। বসতে বললে বসবে।

