‘স্বচ্ছ ভোটার তালিকার জন্যই এসআইআর জরুরি’—হিয়ারিং শেষে মন্তব্য চিন্ময় দেব বর্মণের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– এবার এসআইআর হিয়ারিং-এ ডাক পেয়ে হিয়ারিং-এ অংশগ্রহণ করলেন মালদার গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ। তবে তিনি হিয়ারিং-এ ডাক পেলেও, বিরোধীদের মতো হিয়ারিং হয়রানির অভিযোগ তোলেন নি। তার বক্তব্য, নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতেই এসআইআর করছে। যা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য ভীষণ ‘প্রয়োজন। এই কাজ করতে গিয়ে যাদের ভোটার তালিকার নামে গরমিল, ভুল-ত্রুটি ধরা পড়ছে তাদের হিয়ারিং-এ ডাকা হচ্ছে। তার ক্ষেত্রেও এমনটা হয়েছে। তার বাবার নামে কোথাও চন্দ্র কথা পুরো লেখা রয়েছে। আবার কোথাও সিএইচ. লেখা রয়েছে। এই ত্রুটির কারণেই তাকে হিয়ারিং-এ ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি হিয়ারিং-এর জন্য সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়েছেন। কোন হয়রানির প্রশ্নই নেই।

