শুনানির ভয়ে শিশুকে কোলে নিয়েই লাইনে, মালদহে এসআইআর হেয়ারিং ঘিরে মানবিক সংকট।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এস আই আর হেয়ারিং এর শেষ দিনেও হয়রানির ছবি মালদহে। গর্ভবতী মহিলারা থেকে শুরু করে সদ্যোজাত শিশুদের কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আবার কেউ কেউ লাইনে দাঁড়িয়েছিলেন তারা এমনও রয়েছিলেন যে আজকালের মধ্যে তাদের সন্তান প্রসূবের সময় রয়েছে। অন্যদিকে এদিন দেখা গেল কারও একমাস আগে সিজার করে সন্তানের জন্ম হয়েছে। কারও সন্তানের বয়স দেড় মাস বা দুই মাস। পরিযায়ী শ্রমিক স্বামীরা রয়েছেন ভিন রাজ্যে। ফলে সদ্যজাতকে সঙ্গে নিয়েই শুনানিতে আসতে হয়েছে। শরীরের যা অবস্থা তাতে নিজেদেরই বিশ্রামে থাকা উচিত। অথচ, কেউ শুনানি কেন্দ্রে এসেছেন সকাল আটটায়, কেউ সকাল ন’টায়। তিন ঘন্টা, চার ঘন্টা ধরে চলছে অপেক্ষা।
মালদার ইংরেজবাজারের নরহাট্টার দুর্গাপুরের ৮৬ নম্বর বুধের দুর্গাপুর প্রাথমিক স্কুলের ভোটাররা। বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মালদা শহরের জেলা স্কুলে আসতে হয়েছে। এক মাসের কোলের সন্তানকে সঙ্গে নিয়ে।
মালদহের ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের শয়ে শয়ে মানুষ আজ শেষ দিনে শুনানির লাইনে দাঁড়ান। সাত সকাল থেকেই লাইন পরে শুনানি গ্রহণ কেন্দ্রের সামনে। সমস্যায় পড়া মহিলারা জানান, স্বামীরা ভিন রাজ্যে থাকায় সঙ্গে করে কাউকে আনা সম্ভব হয়নি। আবার বুকের দুধ খাওয়া শিশুদের বাড়িতে রেখে আসাও সম্ভব নয়। কিন্তু, শুনানিতে হাজির না হলে যদি নাম বাদ যায়। এমন আশঙ্কা, আর দুশ্চিন্তা নিয়ে হয়রানি সত্ত্বেও এসেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *