পোস্টার লাগাতে গিয়ে হামলার অভিযোগ, মানিকচক বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– তৃণমূল কর্মীর হাতে মারধোর বিজেপি কার্যকর্তাদের এমনটাই অভিযোগের তীর বিজেপির তরফে।সারা বাংলার সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে আসন্ন বিধানসভা ভোটের দিকে। বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান, একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি ইতিমধ্যেই শুরু হয়েছে ।প্রচার ও শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে এক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে মানিকচক বিধানসভায় সাময়িক উত্তেজনা। মানিকচক পুলিশ প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কার্যকর্তারা। হঠাৎ মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ কেন?
বিষয়টি জানতে চাইলে বিজেপি নেতা অভিজিৎ মিশ্র জানান গত শুক্রবার জেলার বিভিন্ন বিধানসভার সাথে সাথে মানিকচক বিধানসভার জন্য প্রায় চারশো পোস্টার ব্যানার নিয়ে তিনজন বিজেপি কার্যকর্তা মালদা থেকে মানিকচকের উদ্দেশ্যে আসছিলেন। মানিকচকের মোহনা শেখপুরা অঞ্চলে কিছু তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের আটক করে কুরুচিকর কথাবার্তা ও মারধরের অভিযোগ আনেন তিনি। সেখান থেকে মানিকচক পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কোন রকমে প্রাণে বেঁচে ফিরেন বিজেপি কার্যকর্তারা বলে জানান তিনি। ইতিমধ্যে এই নিয়ে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মানিকচক বিধানসভায় এরকম নোংরা রাজনীতির প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি। তবে পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন।
মানিকচক বিজেপির তরফ থেকে দক্ষিণ মালদা বিজেপি সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল জানান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জনপ্রকাশে ঘুরে বেড়াচ্ছে তাদের যথাযথ শাস্তি প্রদান করতে হবে। অভিযুক্তদের অতিশীঘ্রই পুলিশি হেফাজতে নিতে হবে বলে দাবি রেখেছেন তিনি।

